যুগভেরী ডেস্ক ::: জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় এবং উপজেলা আমীর মাও লুৎফুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জজ কোর্টের এ পি পি, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এর মাটি ও মানুষের নেতা এডভোকেট ইয়াসিন খান। বক্তব্য রাখেন- পৌর জামায়াতের সভাপতি, আবুল হুসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, পুর্ব শিবির সভাপতি আবু তাহের, উত্তর থানা সভাপতি জাকির হোসেন।
বক্তারা বলেন, ১৯৭১সালে দেশ স্বাধীনতা লাভ করে, ২০২৪ সালে দেশ স্বৈরাচার মুক্ত হয়। দলমতের ঊর্ধ্বে ওঠে, সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতা রক্ষা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন ও উপজেলা জামায়াতের শুরা সদস্য কর্মপরিষদ সদস্য, মাস্টার আবু তাইদ, দেলোয়ার হোসেন, মাও হোসাইন আহমদ, লুৎফুর রহমান, আব্দুল কাইয়ুম, IBWF এর জগন্নাথপুর উপজেলা সভাপতি, ব্যবসায়ী ও সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিন বেলাল।