এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

গাড়ি উল্টে কাতারে প্রাণ হারালেন সিলেটের দুই প্রবাসী

Daily Jugabheri
প্রকাশিত ০১ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪
গাড়ি উল্টে কাতারে প্রাণ হারালেন সিলেটের দুই প্রবাসী

যুগভেরী ডেস্ক ::: কাতারে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে সিলেটের দুই প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় কাতারের সানাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের আরজান আলীর ছেলে ফারুক আহমদ ও একই ইউনিয়নের গর্দনাকান্দি গ্রামের মাসুক আহমদের ছেলে মোহাম্মদ। দুর্ঘটনায় ফারুক ও মোহাম্মদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কাতার প্রবাসী কানাইঘাটের বাসিন্দা রাইহান আহমদ।

 

রাইহান আহমদ বলেন, ‘কাতারে আমার পাশের একটি মেসে ফারুক আহমদ ও মোহাম্মদ থাকতেন। সকালে কাজে যাওয়ার সময় সানাইয়া নামক স্থানে একটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক আহমদ ও মোহাম্মদ মারা যান।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন