এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

……………………………

ভূমি অফিসের কর্মীদের কঠোর হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

Daily Jugabheri
প্রকাশিত ০৯ সেপ্টেম্বর, সোমবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত বলেন, ‘ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‌‘আপনারা যারা কাজ স্লো করে দিয়েছেন, এখনও সময় আছে, সাবধান হয়ে যান। না-হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন