এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

জাতীয় শোক দিবস উপলক্ষে কানাইঘাটে খাদ্য বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত ০৩ আগস্ট, শনিবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদেরকে ঘাতকেরা নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে দাবিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু ঘাতকগোষ্ঠীর সেই স্বপ্ন পুরণ হয়নি। জননেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র রুখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে আজও লড়াই করে যাচ্ছেন। সেই সংগ্রামে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সিলেটের কানাইঘাটে জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ একথা বলেন। গত শুক্রবার (০২.০৮.২০২৪) কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতবাঁক ইউনিয়নের পক্ষ থেকে গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে খাদ্য বিতরণকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছের পরিচালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়ীব শামীম এবং বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুন নুর, ইউপি সদস্য হারিছ উদ্দিন নোমানী, প্রবাসী সয়ফুল আহমদ ও এখলাছ উদ্দিন। শোক দিবসের খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ ৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে যারা শাহাদাৎ বরণ করেছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৩ আগস্ট ২০২৪

জাতীয় শোক দিবস উপলক্ষে কানাইঘাটে খাদ্য বিতরণ

বিস্তারিত কমেন্টে