এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ড. এনামুল হক চৌধুরীর মায়ের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

Daily Jugabheri
প্রকাশিত 15 July, Monday, 2024

যুগভেরী ডেস্ক ::: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডক্টর এনামুল হক চৌধুরীর মমতাময়ী মায়ের সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ডক্টর এনামুল হক চৌধুরীর মা একজন মহিষী নারী, পরোপকারী ও পরহেজগার ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন মমতাময়ী মাকে হারালাম। আল্লাহ মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 July 2024

ড. এনামুল হক চৌধুরীর মায়ের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

বিস্তারিত কমেন্টে