এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

কোম্পানীগঞ্জ সীমান্তে ‘গুলিতে নিহত’ ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

Daily Jugabheri
প্রকাশিত ১৫ জুলাই, সোমবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ‘গুলিতে নিহত’ দুই বাংলাদেশির লাশ হন্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর মরদেহ হন্তান্তর করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)। রোববার বিকালে সীমান্ত এলাকায় দুজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবিকে জানানো হয়।

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, তারা মাঝে মধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে যেতেন। রোববারও কয়েকজন মিলে গিয়েছিলেন। দুজন নিহত হয়েছেন। “সন্ধ্যার দিকে লাশ হস্তান্তর করা হয়েছে”, বলেন ইউপি চেয়ারম্যান।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
১৫ জুলাই ২০২৪

কোম্পানীগঞ্জ সীমান্তে ‘গুলিতে নিহত’ ২ বাংলাদেশির লাশ হস্তান্তর

বিস্তারিত কমেন্টে