এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

রবি কিরণ সিংহ সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

Daily Jugabheri
প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সহ সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ।  ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল বিশেষ প্রয়োজনে বিদেশযাত্রার প্রাক্কালে রোববার (১৮ ফেব্রুয়ারি) তাকে এ দায়িত্ব দেন।  শাহ দিদার আলম নবেল দেশে ফেরার আগ পর্যন্ত রবিকিরণ সিংহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।  প্রয়োজনে রবিকিরণ সিংহর সাথে (মোবাইল নং: ০১৭১৬-৪৪০৫৮৪) যোগাযোগ করতে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন