এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, বিছনাকান্দি, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় কসমেটিকস, মহিষ, ফুচকা, টমেটো, গাড়ীর টায়ার, গরু, ফল, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, সোয়েটার আটক করতে সক্ষম হয়।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৭ লক্ষ ১৯ হাজার ৪০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 November 2026

সিলেট ৪৮ বিজিবি কর্তৃক ৭৭ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

বিস্তারিত কমেন্টে