এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা দিবস ‘পিডিজি অনার ডে ২০২৬’ উদযাপন উপলক্ষে নবগঠিত উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ নভেম্বর ২০২৬, সিএলএফ ভবনের প্রকৃতি হলে কমিটির চেয়ারম্যান লায়ন উত্তম কুমার দাশ এমজেএফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন পিএমজেএফ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মোহাম্মদ আলী, পবিত্র গীতা থেকে পাঠ করেন লায়ন সুব্রত ভৌমিক এবং পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। আনুগত্যের শপথ পরিচালনা করেন কমিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ নুরুল আলম। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন পিএমজেএফ বলেন, প্রাক্তন জেলা গভর্নররা আমাদের পথপ্রদর্শক। তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ও অভিজ্ঞতার আলোকে আমরা আজ এত বড় একটি জেলার নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছি। লায়নিজমের অগ্রযাত্রায় তাঁদের ত্যাগ, অবদান ও নেতৃত্বের ইতিহাস কখনো মুছে যাওয়ার নয়। তাঁদের প্রতি যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য আগামী ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে পিডিজি অনার ডে জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে তিনি জেলা নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় আসন্ন অনুষ্ঠানের সম্ভাব্য ব্যয় ও বাজেট উপস্থাপন করেন কমিটির ট্রেজারার লায়ন মোহাম্মদ নুরুল আলম। বাজেট এবং অনুষ্ঠানের সার্বিক আয়োজন নিয়ে আলোচনায় অংশ নেন লায়ন ফজলে করিম লিটন, লায়ন ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, লায়ন প্রকৌশলী মুজিবুর রহমান এমজেএফ, লায়ন সুব্রত ভৌমিক, লায়ন টিপু সুলতান চৌধুরী এমজেএফ, লায়ন পরেশ কুমার চৌধুরী, লায়ন রেবেকা নাসরীন, লায়ন মো. শাহাদাত হোসেন চৌধুরী মুন্না এমজেএফ, লায়ন সাকিয়া সুলতানা, লায়ন আসেকুল আলম আসিক এমজেএফ, লায়ন নাজমা হোসাইন, লায়ন আফরোজা বেগম ও লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন লায়ন আমজাদ হোসেন চৌধুরী এমজেএফ।
সভাপতির সমাপনী বক্তব্যে লায়ন উত্তম কুমার দাশ এমজেএফ সভায় উপস্থিত হয়ে মূল্যবান সময় প্রদান, গঠনমূলক মতামত ও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি উল্লেখযোগ্য আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ায় সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পিডিজি অনার ডে ২০২৬ সফল, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 November 2026

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে