এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির টহল দল সীমান্তের ১২৭৩ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে।
আটক রুবেল দাস (২৭) সুনামগঞ্জের দিরাই থানার শিবারচর গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। উদ্ধার হওয়া লাল্টু হোসেন (৪১) সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের মো. মমিন গাজীর ছেলে।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্ত এলাকায় দুজনের সন্দেহজনক চলাফেরা দেখে তাঁদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রুবেল দাস অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে লাল্টু হোসেনকে সীমান্ত এলাকায় নিয়ে এসেছিলেন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. ইকবাল হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার রয়েছে। আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 November 2026

জাফলং সীমান্তে মানব পাচারকারী আটক, ভুক্তভোগী উদ্ধার

বিস্তারিত কমেন্টে