এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মানবতার সেবায় নিয়োজিত প্রবাসী গুণীজনদের সংবর্ধনা দিল সিলেট ইয়াং স্টার

Daily Jugabheri
প্রকাশিত time ago 28 minutes
মানবতার সেবায় নিয়োজিত প্রবাসী গুণীজনদের সংবর্ধনা দিল সিলেট ইয়াং স্টার

যুগভেরী ডেস্ক ::: আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক ও সেবামূলক আন্তর্জাতিক সংগঠন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানবসেবায় অবদান রাখা প্রবাসী গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকেও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত ৮টা ৩০ মিনিটে সিলেটের মদিনা মার্কেটস্থ চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমানের পরিচালনায় এবং সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, প্রবাসী ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামুল্লাহ শরিফ থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য পাভেল চৌধুরী। এরপর ধারাবাহিকভাবে বক্তব্য দেন সংগঠনের যুব-বিষয়ক সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ দিপু, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠনের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এবং সংগঠনের প্রতিষ্ঠাকালীন সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ ইমন।
সংবর্ধিত অতিথিদের বক্তব্য সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য ইয়াং স্টারের সিনিয়র সহ-সভাপতি সুজাত মিয়া, দুবাই প্রবাসী ও সংগঠনের সাবেক প্রতিষ্ঠাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল-আমিন মাহবুব এবং পর্তুগাল প্রবাসী ও সংগঠনের সাবেক প্রতিষ্ঠাকালীন সহ-প্রচার সম্পাদক বেলাল আহমদ।

এছাড়া বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজাদুর রহমান ও কোষাধ্যক্ষ সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন তৈমুখী ব্যবসায়ী সমিতি এর সাংগঠনিক সম্পাদক জনাব আফজল হোসেন ফুলমিয়া এবং শ্রমিক নেতা আশরাফুল আলম ফাহাদ।
উপস্থিত ছিলেন যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতাউর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কয়ছর আহমদ, দপ্তর সম্পাদক মনির আহমদ, আব্দুর রহমান, আবির, মোরশেদ চৌধুরী, ইফতি, সোহাগ ভূঁইয়া, কাহার আহমদ, কৃষ্ণ শর্মা, সাব্বির আহমদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
মানবসেবায় অবদানের স্বীকৃতি মানবসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধিত অতিথিদের হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা মানবতার কল্যাণে সামাজিক ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রবাসী গুণীজনদের অভিজ্ঞতা ও সহযোগিতাকে মানবকল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
19 November 2026

মানবতার সেবায় নিয়োজিত প্রবাসী গুণীজনদের সংবর্ধনা দিল সিলেট ইয়াং স্টার

বিস্তারিত কমেন্টে