এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

প্রতাপপুর লতিফিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
প্রতাপপুর লতিফিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: ‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর ছিদ্দিকে আকবর (রা.) লতিফিয়া দশগ্রাম দাখিল মাদরাসায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎বুধবার ( ১৮ নভেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রোটারিয়ান কাজী রাহিম ইসলাম মিছলুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাস্টার সুহেল মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, দোয়ারাবাজার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সালিশ ব্যক্তিত্ব কাজী সাইফুল ইসলাম শামীম।
‎
‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা সফিকুল ইসলাম বাবুল তালুকদার, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, সমাজসেবী ও শিক্ষানুরাগী এইচ এম কামাল, প্রতিষ্ঠানের অন্যতম ভূমিদাতা সদস্য ফারুক মিয়া তালুকদার, দোয়ারাবাজার উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শহিদুল ইসলাম সাইফুল, সমাজসেবী গোলাম মোস্তফা তালুকদার ও দুলন মিয়া তালুকদার,
‎প্রতিষ্ঠানের প্রধান মাস্টার ফরিদ উদ্দিন, সহকারী সানোয়ার হোসেন, কলিম উদ্দিন, আলিম উদ্দিন, কাজী তুনাজিনা বেগম, জাকারিয়া আহমদ, মাওলানা লোকমান হোসেন।
‎
‎বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়, বাড়িতেও শিক্ষার্থীদের পড়াশোনার নিয়মিত খোঁজখবর নিতে হবে। বিশেষ করে আসন্ন দাখিল পরীক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে এখন থেকেই নিয়মিত পড়াশোনা, পাঠ পুনরাবৃত্তি, দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষকদের নিবিড় তদারকির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।এ ছাড়া প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি পাঠদানের গুণগত মান বৃদ্ধি, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রসারে শিক্ষক-অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সচেতনতা ও প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
‎
‎অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আজির উদ্দিন, সিরাজ মিয়া, আবদুর রাজ্জাক, সাব্বির আহমদ, শানুর আলী, বখতিয়ার আহমদ, রিয়াদ হোসেন, মোবারক আলী, ফয়জুল হক, ইরন মিয়া, সহিদ আহমদ, ইকবাল হোসেন, তপু মিয়া, মুজাহিদ হোসেন, শামছ উদ্দিন, আলিম উদ্দিন, সানহার আলী, আছমা বেগম, কল্পনা বেগম, কাজী ফরিদা বেগম, আয়মনা বেগম, সায়মা বেগম, অরুনা বেগম, রেহেনা বেগম, আম্বিয়া বেগম, সুহেল মিয়া, সাবিনা বেগম, সানোয়ার আলী, সপ্না বেগম, মাসুদা বেগম, হুসনা বেগম, সালেহা বেগম, ফাতিমা বেগম, নাজমা বেগম, মইরম বেগম, আমিনা বেগম, আয়না বেগম, রহমত আলী, রফিকুল হক ও তাজবিদ আহমদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
‎

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 November 2026

প্রতাপপুর লতিফিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে