এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে হাম সন্দেহে ১৯ বছরের এক যুবকের মৃত্যু-হাসপাতালে ভর্তি ১৩৬

Daily Jugabheri
প্রকাশিত time ago 15 hours
সিলেটে হাম সন্দেহে ১৯ বছরের এক যুবকের মৃত্যু-হাসপাতালে ভর্তি ১৩৬

যুগভেরী ডেস্ক ::: সিলেটে কোনো অবস্থাতেই প্রাণহানী ঠেকানো যাচ্ছেনা। এবার ১৯ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে এ বছর মৃত্যুর সংখ্যা ২১৮। শনিবার (১৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

 

তারা জানায়, শনিবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সোহেল মিয়া। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এলাকার বাসিন্দা মুহিব উদ্দিনের ছেলে।

 

সোহেলসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২১৮। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ৯০ জন। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম রোগী শনাক্ত হয়েছেন ১০জন। তাদেরসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছেন ১৩২২ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৪২, হবিগঞ্জে ২৭০, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৪৫২ জন।
সিলেটের খবর

এদিকে এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৩৬ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
14 November 2026

সিলেটে হাম সন্দেহে ১৯ বছরের এক যুবকের মৃত্যু-হাসপাতালে ভর্তি ১৩৬

বিস্তারিত কমেন্টে