এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত time ago 15 hours
ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: শ্রমের মর্যাদা, শ্রমিকের অধিকার, বৈষম্যের অবসান ও শ্রমিক বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শ্রমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হল দরগাহ গেইটে এই শ্রমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখা সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আতাউর রহমান এবং মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল হাসানের যৌথ পরিচালনায় কাউন্সিল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা মুফতী সাঈদ আহমদ, সিলেট মহানগর রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ও জেলা সেক্রেটারী মুফতী আবু তাহের মিসবাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মোহাম্মদ সিদ্দিকুর রহমান ছুটন, মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাওলানা মুহাম্মাদ বদরুল হক, ইসলামী আইনজীবী পরিষদ সিলেট জেলা বার ইউনিটের আহবায়ক অ্যাডভোকেট সামছুল আলম চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা শাহিদুল ইসলাম, মহানগর সভাপতি মুহাম্মাদ আনিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুহাম্মাদ মোরশেদ আহমদ চৌধুরী, মহানগর সভাপতি মুহাম্মাদ জাকাওয়াত চৌধুরী পাশা সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সিলেট জেলা সভাপতি আলহাজ্ব ফজলুল হক, সহ-সভাপতি মোঃ সারোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। মহানগর কমিটির সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোঃ কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হুসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ সমাজের এই গুরুত্বপূর্ণ শ্রেণির মানুষ নানা ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের শোষণ ও বৈষম্যমুক্ত করতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন জরুরি। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
14 November 2026

ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা ও মহানগরের কাউন্সিল অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে