এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত

যুগভেরী ডেস্ক ::: সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের খাদিমপাড়া ৩ নম্বর রোডের মুখে হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানা যায়, নিহত ব্যক্তির নাম মাহমুদুল হাসান (৩৩)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়াশাল এলাকার মো. ইব্রাহীম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় এক নারীকে সড়ক পার হতে দেখলে তাকে রাস্তা পার হওয়ার সুযোগ দিতে গিয়ে মোটরসাইকেলচালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মাহমুদুল। এ সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে প্রায় ৪০ মিনিট পর এলাকাবাসী অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 November 2026

সিলেট-তামাবিল মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত

বিস্তারিত কমেন্টে