এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে দেখতে হাসপাতালে বাণিজ্যমন্ত্রী

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
প্রবাসীকল্যাণ মন্ত্রীকে দেখতে হাসপাতালে বাণিজ্যমন্ত্রী

যুগভেরী ডেস্ক ::: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে গিয়ে তিনি আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তাঁরা হাসপাতালে আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী শামা হক চৌধুরীর সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এর আগে শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে তাঁকে দ্রুত সিলেট নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সেখানে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় তাঁর নির্ধারিত সফরসূচিও বাতিল করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 November 2026

প্রবাসীকল্যাণ মন্ত্রীকে দেখতে হাসপাতালে বাণিজ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে