এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য

Daily Jugabheri
প্রকাশিত time ago 40 minutes
সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য

দৈনিক যুগভেরী  ::: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় দমদমিয়া, বিছনাকান্দি, প্রতাপপুর, উৎমা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, জিরা, টমেটো, কম্বল এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন আটক করতে সক্ষম হয়। রবিবার (২৯ নভেম্বর) এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লক্ষ ১৭ হাজার টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 November 2026

সিলেট সীমান্তে জব্দ অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য

বিস্তারিত কমেন্টে