এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ

যুগভেরী ডেস্ক ::: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা ঐতিহ্যবাহী রাউজান জ্ঞানানন্দ বিহারের ধার্মীক উপাসক প্রয়াত নরেশ চন্দ্র বড়ুয়া তৎসহধর্মীনি প্রয়াতা উপাসিকা শ্রীমতী হিজলী বড়ুয়ার দ্বিতীয় সন্তান এবং সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী পলাশ, সুজন ও সুমন বড়ুয়ার ব্রহ্মতুল্য পিতা সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনা এবং মমতাময়ী মাতা মাধবী বড়ুয়ার নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনায় শুক্রবার ২৭ নভেম্বর সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ রহিম টাওয়ারে সুজন বড়ুয়ার বাসায় অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-পুরাকীর্তি সচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের কার্যকরী সদস্য ফটিকছড়ি ভুজপুর চন্দ্রঘীল শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনজ্যোতি স্থবির। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বিনাজুরী শান্তি নিকেতন বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনবংশ স্থবির, বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পশ্চিম সৈয়দ বাড়ি সার্বজনীন নালন্দা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাগিত স্থবির, মধ্যম বিনাজুরী শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত ই. তপানন্দ স্থবির, পশ্চিম বিনাজুরী রত্নাঙ্কুর বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সুনন্দশ্রী ভিক্ষু, এবং সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত দীপংকর বংশ ভিক্ষু।
শুরুতে পরিবারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন পরিবারের বড় ছেলে পলাশ বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন প্রয়াতার নাতী সৌজন্য বড়ুয়া। এতে আরো উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতি’র ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল’র নেতৃবৃন্দ

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
27 November 2026

সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও বিশ্বশান্তি কামনায় পরিত্রাণ পাঠ

বিস্তারিত কমেন্টে