এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

Daily Jugabheri
প্রকাশিত time ago 2 hours
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

যুগভেরী ডেস্ক ::: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১২ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এবং বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায় ভারতীয় জিরা, সার্জিকেল আইটেম, রসুন, গরু, জুস, বিস্কুট, টমেটো, হ্যালোজিং লাইট, পাথরের নেকলেস, কম্বল, গাড়ীর টায়ার টিউব, চকলেট, চিপস, ফল, সুপারি, আলু, নারিকেবল, চায়ের কাপ, চা-পাতা, বিড়ি, কসমেটিকস, হট ক্যারিয়ার, কেডস, সিটি গোল্ডের হার, টেটু মেশিন, জিপিএস ট্র্যাকার ও বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করতে সক্ষম হয়। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১২ লক্ষ ৭৯ হাজার ০২ শত ৪৫ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
11 November 2026

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

বিস্তারিত কমেন্টে