
যুগভেরী ডেস্ক ::: হঠাৎ অসুস্থ সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য উসমান গনী হাসপাতালে ভর্তি। তিনি সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামীকাল তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর) বাদ আছরের নামাজের পর নগরীর মদিনা মাকের্টস্থ বাইতুল কুরআন আমিনিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও এতিমখানায় তাহার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহকায়ক আজিজ খান সজিব, সিলেট মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজিদ আহমেদ, শাহিন আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বিপুল হোসেনসহ বিভিন্ন নেতাকর্মী ও এতিম মাদ্রাসা শিক্ষার্থী।
দোয়া পরিচলানা করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুহতামীম মুফতি আমিনুল ইসলাম । বিশেষ মোনাজাতে সিলেট মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য উসমান গনীর জন্য মহান আল্লাহ যনে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুন এবং অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, মানুষের প্রতিপালক! আপনি কষ্ট দূর করে দিন। আরোগ্য দান করুন, আপনিই আরোগ্যদানকারী। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন