এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

Daily Jugabheri
প্রকাশিত time ago 1 hour
শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ লালন মিয়া আলম মিয়ার পুত্র। তাঁর বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার ১০ নম্বর সাহাবুন্দিগি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শাহজালাল (রহ.)-এর মাজারে বেড়াতে এসে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।

কোনো সহৃদয় ব্যক্তি লালন মিয়ার সন্ধান পেলে ০১৭১১-০৬৭১৪৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তাঁর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 October 2026

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

বিস্তারিত কমেন্টে