এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে হাম উসের্গে আরও এক শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ০১ জুন, সোমবার, ২০২৬
সিলেটে হাম উসের্গে আরও এক শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে এ পর্যন্ত ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

জানা যায়, ১৭ মাস বয়েসি এই শিশুর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

সেই সাথে সোমবার (১ জুন) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৮ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন রোগী ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

এদিকে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৬১ শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটে হাম উসের্গে আরও এক শিশুর মৃত্যু

০১ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »