এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সৌদি আরবে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

Daily Jugabheri
প্রকাশিত ১৮ মে, সোমবার, ২০২৬
সৌদি আরবে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

যুগভেরী ডেস্ক ::: কাগজপত্র সংক্রান্ত জটিলতায় সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা আহমেদ আলী মুকিব। তিনি বর্তমানে সে দেশের সরকারি হেফাজতে রয়েছেন।

আহমেদ আলী মুকিবের অবস্থান শনাক্ত ও দ্রুত মুক্তির লক্ষ্যে বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। রিয়াদ ও জেদ্দাভিত্তিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট থেকে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আটক আহমেদ আলীর অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক

১৮ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »