এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

Daily Jugabheri
প্রকাশিত ০৩ মে, রবিবার, ২০২৬
সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। নিতেদের মধ্যে ২ জন নারী রয়েছেন। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। আজ (৩ মে) রোববার সকাল সোয়া সাড়ে ৬ দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টোদিক থেকে আসা কাঠঅল ভর্তি একটি ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন মারা যান। এছাড়া ওসমানী হাসপাতালে ৩ জন ও ওইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যারা যান।

তিনি বলেন, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি জানিয়ে তিনি বলেন, তাদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন