এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়

Daily Jugabheri
প্রকাশিত ২২ মার্চ, রবিবার, ২০২৬
ঈদের ছুটিতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা সিলেটের চা-বাগান এলাকায়

শাহীন আহমদ ::: ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে সিলেটের বিভিন্ন চা বাগানে। ঈদের প্রথমদিনের মতো দ্বিতীয় দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। উঁচু-নিচু টিলাবেষ্টিত চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে রবিবার (২২ মার্চ ) সকালে থেকে ভিড় জমান ভ্রমণ পিপাসুরা। সন্ধ্যা নামার আগেই প্রকৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয় পুরো চা বাগান এলাকা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক সিলেটের তারাপুর, লাক্কাতুরা, মালনীছড়াসহ বিভিন্ন চা-বাগান দেখতে ছুটে এসেছেন।

জানা যায়, ঈদের আগ থেকেই পর্যটকেরা হোটেল বুকিং শুরু করেন। ঈদের আগে আগেই সিলেটের হোটেল-মোটেলগুলোতে অগ্রিম বুকিং হয়ে যায়। যাঁরা হোটেল বুকিং দিয়েছিলেন, তাঁরা ঈদ–পরবর্তী দুই থেকে চার দিন পর্যন্ত বুকিং দিয়ে রেখেছেন। এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সিলেট জেলা পুলিশ ঈদের আগেই সিলেটের সব কয়টি পর্যটনকেন্দ্র ও জনসমাগমস্থল চিহ্নিত করেছে। এসব কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। এ ছাড়া সাদাপোশাকেও নিযুক্ত রয়েছে গোয়েন্দা পুলিশ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন