এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত 16 December, Tuesday, 2025
বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্য রাখছেন- হাজী এম আহমদ আলী।  


খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা চন্ডিপুলস্হ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দালের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও ফ্যাসিস্ট ক্ষমতা লোভী লুটেরাদের কারণে এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি। সভায় ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শাখা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল। প্রেস বিজ্ঞপ্তি

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 December 2025

বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিস্তারিত কমেন্টে