এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

বিএনপি সরকার গঠন করলে যুক্তরাজ্যের এনএচএস (NHS) এর মত ফ্রি চিকিৎসা সেবা বাস্তবায়ন করবে : তামিম ইয়াহয়া

Daily Jugabheri
প্রকাশিত ৩০ নভেম্বর, রবিবার, ২০২৫
বিএনপি সরকার গঠন করলে যুক্তরাজ্যের এনএচএস (NHS) এর মত ফ্রি চিকিৎসা সেবা বাস্তবায়ন করবে : তামিম ইয়াহয়া

গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের ইতিহাসে শ্রমজীবী মানুষ বিদেশ পাঠানো, গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেভাবে এদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে ঠিক সেভাবে এনএচএস যুগান্তকারী উদ্যোগ নেওয়া হবে। গরিব মানুষ শান্তিতে থাকবে। চিকিৎসা সেবার গ্যাঁড়াকল থেকে নিজে বাচবে, পরিবার পরিজনকে বাঁচাবে।

তিনি শনিবার রাতে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের লালনগর গ্রামে আয়োজিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া, ধানের শীষের প্রচারনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা নিয়ে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
লালনগর গ্রামের আলাল সাহেবের বাড়িতে অনুষ্ঠিত উঠোন বৈঠক সভাপতিত্ব করেন আজির উদ্দিন। শহিদ আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এনামুল হক, সোলেমান বলী, সায়েল আহমদ, এমরান আহমদ, হানিফ আহমদ, আলাল আহমদ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন