এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট সীমান্ত দিয়ে আসছিলো পেঁয়াজ-টমেটোর বিশাল চালান

Daily Jugabheri
প্রকাশিত ০৮ নভেম্বর, শনিবার, ২০২৫
সিলেট সীমান্ত দিয়ে আসছিলো পেঁয়াজ-টমেটোর বিশাল চালান

যুগভেরী ডেস্ক ::: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও টমেটো আটক করেছে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) ও শুক্রবার (৭ নভেম্বর) সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম ও প্রতাপপুর বিওপি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ২৬ হাজার ৫১০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২ হাজার ১২০ কেজি টমেটো আটক করা হয়। বিজিবি বলছে, এসব পণ্য অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে আনা হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। আটককৃত পেঁয়াজ ও টমেটো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও জাল মুদ্রা প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন