এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল

Daily Jugabheri
প্রকাশিত 23 August, Saturday, 2025
জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল

যুগভেরী ডেস্ক ::: বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘অর্পণ আলোক সংঘ’ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সংরক্ষিত শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, রাতারাতি সব সমাধান সম্ভব নয়। নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যে সংস্কারের কথা বলা হচ্ছে, অর্থনীতি কাঠামো মেরামতের কথা বলা হচ্ছে- একদিনে সব দুর্নীতি কাটিয়ে ওঠা যাবে, তা ভাবার কারণ নেই। শান্তিপূর্ণভাবে যেখানে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া তৈরি হয়নি, সেখানে একদিনেই সব সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি। তর্কবিতর্ক থাকবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে, হতাশ হতে হচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 August 2025

জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল

বিস্তারিত কমেন্টে