এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ফিরে দেখা ২ আগস্ট, ২০২৪,সেদিন রণক্ষেত্রে পরিণত হয় নগরীর একাংশ

Daily Jugabheri
প্রকাশিত 02 August, Saturday, 2025
ফিরে দেখা ২ আগস্ট, ২০২৪,সেদিন রণক্ষেত্রে পরিণত হয় নগরীর একাংশ

যুগভেরী ডেস্ক ::: ফিরে দেখা ২ আগস্ট, ২০২৪,সেদিন মদিনা মার্কেটে পুলিশ ছাত্রদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় রণক্ষেত্রে পরিণত হয় নগরীর একাংশ,

২ আগস্ট, ২০২৪ কিংবা ৩৩ জুলাই। সেদিন ছিল শুক্রবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ছিল গণমিছিল। জুমার নামাজের পর থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক শহীদ রুদ্র তোরণের সামনে ধীরে ধীরে শুরু হয় জমায়েত। শুধু ছাত্র নয়, মিছিলে অংশ নিতে আছেন সাধারণ মানুষও।

বেলা ৩টার দিকে মিছিল প্রস্তুত হলে পুলিশ তাদেরকে বাঁধা দেয়। পুলিশী বাঁধা অতিক্রম করে মিছিলটি মদিনা মার্কেটের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ ছাত্রদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও শটগানের গুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

তারপরও দমে যায়নি ছাত্র-জনতা। বিক্ষুব্ধ ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পরে আখালিয়া, মদিনা মার্কেট, পাঠানটুলা, বাগবাড়িসহ আশেপাশের সকল এলাকায়। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত হতে থাকে নগরী।

এর মধ্যে আখালিয়া এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় ১২ বছর বয়সী একটি শিশু শফিক আলী। নিজেদের গুলিতে পুলিশ সদস্যরাও আহত হওয়ার ঘটনা ঘটে। শটগানের ছড়রা গুলি গেলে আহত হন কয়েকজন সাংবাদিকও।

সেদিন কতজন ছাত্র-জনতা আহত হয়েছিলেন তা আর নিশ্চিতভাবে জানা যায়নি। আতঙ্কে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাননি অজস্র আহত। কিছু বেসরকারি হাসপাতাল এবং সাধারণ মানুষের বাড়িঘরেই চলে আহতদের চিকিৎসা।

এইদিন প্রথমবারের মতো সিলেটবাসী টের পায় পুলিশী নৃশংসতার ব্যাপকতা। সেদিন আখালিয়া, মদিনা মার্কেট, বাগবাড়ি এলাকার অজস্র বাড়িঘর হয়ে উঠে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল। সাধারণ মানুষও একাত্ম হন আন্দোলনের সাথে।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
02 August 2025

ফিরে দেখা ২ আগস্ট, ২০২৪,সেদিন রণক্ষেত্রে পরিণত হয় নগরীর একাংশ

বিস্তারিত কমেন্টে