এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত 10 March, Monday, 2025
৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর বিমানবন্দর থানার ৫নং ওয়ার্ড শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ফেডারেশনের ৫নং ওয়ার্ড সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদিরের সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম। সম্মেলনে বক্তব্য রাখেন- ফেডারেশনের ৫নং ওয়ার্ডের উপদেষ্টা আব্দুস সালাম, আহমেদুর রহমান খান হিনু, ফেডারেশনের বিমানবন্দর থানার সহ সভাপতি সুমন আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, শ্রমিক নেতা মান্নান মিয়া, মোঃ আকতার আহমদ ও মোহাম্মদ রিয়াদ প্রমুখ।
সম্মেলনে ৫নং ওয়ার্ডের ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ফেডারেশনের বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম। কমিটিতে বাবুল মিয়াকে সভাপতি ও আব্দুল মুক্তাদিরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
10 March 2025

৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে