এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে চোরাই পথে নিয়ে আসা রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

Daily Jugabheri
প্রকাশিত ০৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৪
সিলেটে চোরাই পথে নিয়ে আসা রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ

 যুগভেরী ডেস্ক ::: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের পৃথক অভিানে ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। ১ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সিলেট জেলা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য জব্দ করে বিজিবি।

 

বিজিবি জানায়, বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ ডিসেম্বর) ১৯ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লালাখাল, লোভাছড়া এবং সোনাপুর বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুড়া চাল, ৩ হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি তাল মিছরি, ১ টি রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২টি কাতান শাড়ী, ৯ টি কম্বল এবং চোরাচালানকাজে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ ২৯ হাজার টাকা।

 

এছাড়াও ১৯ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র জোয়ানরা ১, ২ ও ৩ ডিসেম্বর অভিযান চালিয়ে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার কয়েকটি সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৬ হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪টি শাড়ি, ১২টি কম্বল, ৯টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি চা পাতা, ১ টি পালসার মোটরসাইকেল এবং ১ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য ২৯ লক্ষ ৯৮ হাজার ২০০ টাকা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন