এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে ক্যাম্পাসে ফিরেই অবরুদ্ধ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Daily Jugabheri
প্রকাশিত ০৭ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৪
সিলেটে ক্যাম্পাসে ফিরেই অবরুদ্ধ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

যুগভেরী ডেস্ক ::: দুই বছরের বকেয়া বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ( সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়) উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ক্যাম্পাসে ফিরলে উপাচার্যকে অবরুদ্ধ করেন তারা। পরে সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস ছাড়েন তিনি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্যাম্পাসে ফিরেন উপাচার্য।

 

জানা গেছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ’ কর্মকর্তা-কর্মচারী দুই বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত। এসব কর্মকর্তা-কর্মচারী এডহকে নিয়োগ পেলেও তাদের চাকুরি স্থায়ীর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এডহকে নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর অনেককে বিনা বেতনে দীর্ঘদিন ধরে কাজও করিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের আশ্বাস দেন। কিন্তু দীর্ঘদিনেও কোন কর্মকর্তা-কর্মচারীর চাকুরি স্থায়ী করতে পারেননি তিনি। এই অবস্থায় আন্দোলনে নামেন এডহকে চাকুরির মেয়াদ উত্তীর্ণরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আন্দোলন আরও জোরদার হয়। দীর্ঘদিন ধরে চাকুরি স্থায়ী না হওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ও রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমানকে দায়ি করেন। হাসিনা সরকার পতনের পর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্যাম্পাসে আসেন উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। খবর পেয়ে চাকুরিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে ভিড় করেন এবং উপাচার্যকে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন।

 

২ ঘন্টা অবরোধের পর ঘটনাস্থলে সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা পৌঁছালে উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা করে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেটে ক্যাম্পাসে ফিরেই অবরুদ্ধ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

০৭ নভেম্বর ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »