এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Daily Jugabheri
প্রকাশিত 26 October, Saturday, 2024

দূর্গেশ সরকার বাপ্পী-গোয়াইনঘাট থেকে ::
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কারণে বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিলেটের গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইদুল ইসলাম’র নেতৃত্বে উপজেলা সদর, রাধানগর বাজার, জাফলং বাজার ও মামার বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করাসহ ২ প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা পরিসংখ্যাণ অফিসার ফয়সাল আহমদ, স্যানেটারী ইন্সপেক্টর রমজান আলী, গোয়াইনঘাট থানার এএসআই প্রভাকর বড়ুয়াসহ বাজার কমিটির নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বাজার মনিটরিং এর বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় এবং দোকানিরা যাতে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালিত হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
26 October 2024

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়াইনঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিস্তারিত কমেন্টে