এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাজ্জাদুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত 16 October, Wednesday, 2024

বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বার বার নির্যাতিত ২৭ নং ওয়ার্ডের কৃতি সন্তান সাজ্জাদুর রহমান সিলেট মহানগর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কর্তৃক স্বাক্ষরিত সিলেট জেলা ও মহানগর যুবদলের অনুমোদিত কমিটির মহানগর শাখার ধর্ম বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করায় সাজ্জাদুর রহমান সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  তিনি এক প্রেস বার্তায় বলেন, জেলা ও মহানগর কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐহিত্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি একটি সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাবো। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
16 October 2024

সাজ্জাদুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

বিস্তারিত কমেন্টে