এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মো. আব্দুল লতিফ খান’র কৃতজ্ঞতা প্রকাশ

Daily Jugabheri
প্রকাশিত 27 September, Friday, 2024
মো. আব্দুল লতিফ খান’র কৃতজ্ঞতা প্রকাশ

সরকার বিরোধী আন্দোলনে রাজপথে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মো. আব্দুল লতিফ খান ।  ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পূর্বে বিভিন্ন সময়ে নাজেহাল হন তিনি।  সেই মো. আব্দুল লতিফ খান সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কর্তৃক স্বাক্ষরিত সিলেট জেলা যুবদলের কমিটিতে এডভোকেট মোমিনুল ইসলাম মুমিনকে সভাপতি, মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক ও মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক নিযুক্ত করা হয়। জেলা কমিটিতে মো. আব্দুল লতিফ খান কে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করায় তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  তিনি এক প্রেস বার্তায় বলেন, জনাব এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, জনাব মকসুদ আহমদ ও জনাব মাসরুর রাসেলসহ কমিটির সকল সম্মানিত ও শ্রদ্ধেয় নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐহিত্যের ধারা অব্যাহত রাখার পাশাপাশি একটি সুন্দর উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাবো। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
27 September 2024

মো. আব্দুল লতিফ খান’র কৃতজ্ঞতা প্রকাশ

বিস্তারিত কমেন্টে