এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন জহুরুল ইসলাম মখর

Daily Jugabheri
প্রকাশিত ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: শহীর রাষ্ট্রপতি জিয়াউর রহমান কমল এর আদর্শ বাস্তবায়নে নিবেদিত গবেষণামূলক সংগঠন জিয়া সংসদ। সিলেট জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর জিয়া সংসদ এর সভাপতি এম জহুরুল ইসলাম মখর জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মনোনীত করা হয়েছে।  গত ১৯-০৯-২০২৪ বৃ্‌হস্পতিবার জিয়া সংসদ এর সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এম জহুরুল ইসলাম মখর-কে জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।  জিয়া সংসদ এর সভাপতি কবি সৈয়দ নাজমুল আহসান বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নির্ঘুম পরিশ্রমী আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর গৃহীত কালজয়ী পদক্ষেপসমূহ বাস্তবায়নে নিবেদিত ভূমিকা গ্রহণসহ নব প্রজন্মকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জহুরুল ইসলাম মখর সুদৃঢ় মনোবল জিয়া সংসদ এর কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে তিনি বিশ্বাস করেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২৬ সেপ্টেম্বর ২০২৪

জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন জহুরুল ইসলাম মখর

বিস্তারিত কমেন্টে