এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Daily Jugabheri
প্রকাশিত 05 September, Thursday, 2024

যুগভেরী ডেস্ক ::: সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সকাল সাড়ে ১১টার দিকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

সরকারের প্রধান উপদেষ্টা করা হয় শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 September 2024

শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বিস্তারিত কমেন্টে