
যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগের উন্নয়ন, প্রবাসী সিলেটবাসীর ঐক্য সুদৃঢ় করা, ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার উদ্যোগে এক মতবিনিময় ও পরিচিতি সভা গত ১৬ আগাস্ট রবিবার স্থানীয় সময় ৬টায় লিসবনস্থ হোটেল নবাবজি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
পর্তুগাল শাখার সভাপতি হারুন-আর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানি সুমন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি এ.এইচ.এম. নুরুল হুদা নাহাজ, আমিরুল হক, রুহেল আহমদ, আবুল কালাম, এনামুল হক, নজরুল ইসলাম, লুকমান হোসেন, সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, বদরুল আমিন, সাংগঠনিক সম্পাদক দিলদার মিয়া। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক আল-আমিন, মাহাথির মামুন, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকী, কোষাধ্যক্ষ মৌলানা ফখরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মৌলানা হাসান, দপ্তর সম্পাদক ছালেহ আহমদ, সহ দপ্তর সম্পাদক বিলাল আহমদ, শ্রম ও পেশাজীবী সম্পাদক আকমল হোসেন খান, ধর্ম ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফিজ সাদিক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদিকা পারুল বেগম, শাহানা আক্তার, শিখা আক্তার ও শাহ তাবাসসুম বিন্তু প্রমুক নেতৃবৃন্দ। এছাড়াও পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী ও সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন. সিলেটের উন্নয়ন ও প্রবাসী সিলেটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দলমত ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যব্ধভাবে কাজ করতে হবে। সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়েও মত বিনিময় করা হয়। প্রবাসে বসবাসরত সিলেটবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সিলেটের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তাগণ।
সভায় সিলেট বিভাগের প্রাণের তিনটি দাবির প্রতি গুরুত্ব দিয়ে সরকারকে তা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। দাবিগুলো হচ্ছে- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে কুয়েত, কাতার ও সৌদি আরবের মত এয়ার লাইন্সকে সুযোগ করে দিতে হবে। সিলেট-আখাউড়া রেলপথ ডাবল লাইনে উন্নয়ন করতে হবে। সিলেট-ঢাকা ছয় লেনের সড়ক পথের কাজ দ্রুত শেষ করতে হবে।
সভায় সিলেটে বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
শেষে সভাপতি হারুন-অর রশিদ উপস্থিত সবাইকে পরিচয় করিয়ে দেন এবং নৈশভোজের অংশগ্রহণ করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন