এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

সমৃদ্ধ দেশ গঠনে সকলে মিলে কাজ করতে হবে : ইমদাদ চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত ২৬ আগস্ট, সোমবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিগত ছাত্র-জনতার আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর অংশ হিসেবে সোমবার (২৬ আগস্ট) বিগত আন্দোলনে ক্ষতিগ্রস্থ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সামনের ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে দাড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
তিনি ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ী মিনা বেগমকে নগদ অর্থ প্রদান কালে বলেন, বিগত ছাত্র-জনতার আন্দোলন সংগ্রাম চলাকালে সাধারণ মানুষের অনেক ক্ষতি সাধিত হয়েছে। সেজন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সেই সকল ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা সিলেটের নিহত, আহত ও ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তা করে যাচ্ছি। জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মী নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হান প্রসারিত করে দিয়েছেন। আমরা সকলে মিলে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন আমীর আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সবুর আহমদ, শাহজাহান মিয়া, আলী আহমদ, চান মিয়া বাচ্চু, মিনহাজ পাঠান, আবু আহমদ আনসারী, রুবেল বক্স, সাইফুল ইসলাম, শফিকুর রহমান শফিক, আজিজ খান সজিব, আব্দুস সুবহান, জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন