এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেটে বিস্ফোরক আইনে মামলায় আসামি সাবেক মন্ত্রী-এমপিরা

Daily Jugabheri
প্রকাশিত ২৬ আগস্ট, সোমবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: গত ৪ আগস্ট (রোববার) সিলেট মহানগরীর মিরবক্সটুলাস্থ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হামলা-গুলির অভিযোগে সিলেট কোতোয়ালী মডেল থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় আসামী করা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ শীর্ষ নেতাদের।
সোমবার (২৬ আগস্ট) মহানগরীর ১৬ নং ওয়ার্ডের চারাদিঘীর পাড় এলাকার আজিজুর রহমানের ছেলে রুবেল আহমেদ (৩৫) বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় মামলায় তিনি সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকারসহ ৮৬ জনের নাম উল্লেখ করেছেন। আরও আসামি করেছন অজ্ঞাত ৪০-৫০ জনকে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলা দায়ের হয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২৬ আগস্ট ২০২৪

সিলেটে বিস্ফোরক আইনে মামলায় আসামি সাবেক মন্ত্রী-এমপিরা

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )