এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাট ফতেপুর ইউনিয়নে অভিযান : বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ আটক ২

Daily Jugabheri
প্রকাশিত ২৬ এপ্রিল, শুক্রবার, ২০২৪

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট :::::: সিলেটের গোয়াইনঘাট ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।   আটককৃতরা হলেন, বিন্নাকান্দির আব্দুল জলিলের পুত্র কাদির আজাদ (২২) ও বড়নগর মৃত আহমদ আলীর পুত্র দুলাল আহমেদ (২৮)।  আটকের পরে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  শুক্রবার দুপুর পৌনে ১২টায় গোয়াইনঘাট থানার মিডিয়া এসআই জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় ঔষধসহ ২ অপরাধী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন