এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ২৫ এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৪

যুগভেরী ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়কের কলাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আলীম উদ্দিন (২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।   বুধবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। নিহত আলীম উদ্দিন উত্তর রণীখাই ইউনিয়নের কামালবস্তি গ্রামের আলা উদ্দিনের পুত্র।   স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য দয়ারবাজার থেকে ভোলাগঞ্জের দিকে যাচ্ছিলেন আলীম উদ্দিন। কলাবাড়ি মাদ্রাসার পার্শবর্তী ব্রিজের কাছে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আলীম উদ্দিন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে ট্রাক্টর ও মোটরসাইকেল তাদের হেফাজতে নিয়ে যায়।  কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ট্রাক্টর ও মোটরসাইকেল দু’টি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন