এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গোয়াইনঘাট প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

Daily Jugabheri
প্রকাশিত ০৭ মার্চ, বৃহস্পতিবার, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,গোয়াইনঘাটঃ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে গোয়াইনঘাট প্রেসক্লাব। বৃহস্পতিবার সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন কমপ্লেক্স প্রাঙ্গন সামনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মিনহাজ উদ্দিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, আব্দুল মালিক, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য মোঃ আলী হোসেন, প্রেসক্লাবের সদস্য সৈয়দ হেলাল আহমদ বাদশা, হুমায়ুন আহমেদ, আজিজুর রহমান, ফয়ছল আহমদ সাগর, রিয়াজুল ইসলাম,সুহিন আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন