এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত 12 November, Tuesday, 2024
সিলেটের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তার

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উত্তরা থানা এলকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ ও র‍্যাব-১। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিউর রহমান সোহেল।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে গত ২ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা হয় সাবেক এই এমপির বিরুদ্ধে।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন। তিনি গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
12 November 2024

সিলেটের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে