এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

গোয়াইনঘাট প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Daily Jugabheri
প্রকাশিত ০৯ নভেম্বর, শনিবার, ২০২৪
গোয়াইনঘাট প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক নয়া দিগন্ত ও সিলেটের ডাক পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মনজুর আহমেদকে সভাপতি এবং দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি করিম মাহমুদ লিমনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
দুই বছর মেয়াদী এই কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, সহ-সভাপতি বিল্লাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ, সহ সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিক সরকার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, নির্বাহী সদস্য এম এ মতিন, নির্বাহী সদস্য আব্দুল মালেক, নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন