এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক মুহিবুর রহমান মুহিবকে সংবর্ধনা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ৩০ আগস্ট, শুক্রবার, ২০২৪

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অরাজনৈতিক সামাজিক সংগঠন ঐতিহ্যবাহী কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির প্রধান কার্যালয়টির সংস্কার ও সংগঠনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য ২১ সদস্য বিশিস্ট কমিটির প্রধান সমন্বয়ক মুহিবুর রহমান মুহিবকে সংবর্ধনা প্রদান করেছেন স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সহ-সমন্বয়কসহ অন্যান্য নেতৃবৃন্দ।  গতকাল বৃহস্পতিবার এক অনারম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহ-সমন্বয়ক আব্দুল মুমিন পান্না, আবু হানিফ তুহিন, ফরহাদ রহমান, মেহেদী হাসান সাজাই, পাপ্পু আহমদ, মাহিদুল ইসলাম মোহন, মাহবুব আহমদ শাওন, ফাহিম আহমদ, সালমান সাবের, রাজু আহমদ, সামসুজ্জামান সামস্, সাদ্দাম আহমদ, তাজু আহমদ, মঈনুল ইসলাম ইমন, রায়হান আহমদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

কদমতলী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক মুহিবুর রহমান মুহিবকে সংবর্ধনা প্রদান

৩০ আগস্ট ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »