এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

Daily Jugabheri
প্রকাশিত time ago 24 hours
চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

যুগভেরী ডেস্ক ::: সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ উশু ফেডারেশনের সদস্য ও আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেন।
চীনের মার্শাল আর্টের তীর্থভূমি হিসেবে খ্যাত বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠান দুটি হলো শাওলিন ইপো উশু স্কুল, ইয়ানলু কুংফু স্কুল অব শাওলিন।
চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং হেনান ইউনিভার্সিটির আয়োজনে বাংলাদেশের জন্য তাওলু উশু ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের এই বিশেষ প্রশিক্ষণ কোর্সটি *১০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা ৫০ দিন চীনের হেনান প্রদেশের ঝেংঝু শহরে অনুষ্ঠিত হয়।
টানা ৫০ দিনের কঠোর অনুশীলন ও সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তাকে চায়না এইড এর অধীনে সমাপনী সনদপত্র ও হেলান ইউনিভার্সিটি থেকে সনদপত্র এবং শাওলিন থেকে স্নাতক সনদপত্র প্রদান করা হয়।
দেশে ফিরে তিনি জানান, শাওলিনের এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা তিনি সিলেটের তরুণ উশু শিক্ষার্থী ও জাতীয় খেলোয়াড়দের মাঝে ছড়িয়ে দেবেন। সিলেটকে বাংলাদেশের উশুর রাজধানী হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 November 2026

চীনে ৫০ দিনের উচ্চতর প্রশিক্ষণ শেষে সিলেটে ফিরলেন কোচ আনোয়ার হোসেন

বিস্তারিত কমেন্টে