এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার

যুগভেরী ডেস্ক ::: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজার্থী, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় টহল এবং সীমান্তসংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর বাগবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার।

তিনি বলেন, সিলেট পুণ্যভূমি হিসেবে সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত। শারদীয় দুর্গাপূজার সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করা আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।

সেক্টর কমান্ডার আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজার উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে বিজিবি সতর্ক রয়েছে। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজার উৎসব সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
20 October 2026

সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার

বিস্তারিত কমেন্টে