এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত ০৪ জুন, মঙ্গলবার, ২০২৪

৩রা জুন ২০২৪ সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভা নগরীর রেইনবো চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সর্দার। সভায় কার্যকরী কমিটির বিগত সভার সিদ্ধান্ত মোতাবেক সমিতির কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সমিতির সভাপতি খন্দকার সিপার আহমদের পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন উপলক্ষে সভার পক্ষ থেকে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
সভায় বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেট-এর কার্যকরী পরিষদের সিনিয়র সদস্য ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সভার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
সভায় উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেট-এর সিনিয়র সহ-সভাপতি এ.এস.এম. আনোয়ারুল ইসলাম, আব্দুল জলিল জিলু, অ্যাডভোকেট বদরুল হোসেন, অধ্যাপক মোঃ ছুরাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল, অ্যাডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক এম.এ. মতিন, দফতর সম্পাদক মোঃ ওলিউর রহমান সুফী, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারী, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আলা হোসেন, কার্যকরী পরিষদ সদস্য ময়নুল হক চৌধুরী, আজিজুল হক চৌধুরী ফয়েজ, অ্যাডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, মুজিবুর রহমান খাঁন মোহন, শেরওয়ান আহমদ, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, মোঃ আখতারুজ্জামান চৌধুরী জগলু, এস.টি.এম. ফখর উদ্দিন প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন